সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল: এ টি এম আজহার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা রহস্যজনকভাবে এই শপথ গ্রহণ করেনি। তারা জনগণের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে, সরকারের আচরণ গণতন্ত্র ও জনগণের সঙ্গে প্রতারণার শামিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা-রংপুর লংমার্চ বিষয়ে ১১ দলীয় ঐক্য আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
এ টি এম আজহার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জনদাবি নিয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চে লাখ লাখ মানুষ রাস্তায় ও সমাবেশে শামিল হয়েছে, জনসমুদ্রে পরিণত হয়েছে। তার মানে জনণন এই দাবির পক্ষে রায় দিয়েছে।’
সিরাজগঞ্জের হাটিকুমরুলে একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘১১ দলীয় এক্যের দাবি জনগণের দাবি। বাংলাদেশের ইতিহাসে গণভোটের রায় বাস্তবায়ন হয়নি এমনটি হয়নি। জিয়াউর রহমান, এরশাদও গণভোটের রায় বাস্তবায়ন করেছে, কিন্তু এবারই ব্যাত্যয় ঘটছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে আর কোনোভাবেই ফ্যাসিবাদের দিকে যেতে দেয়া হবে না, জনগণ হতে দেবে না। বর্তমান সরকার কিছুটা ফ্যাসিবাদের পথেই হাঁটছে, এভাবে চলতে থাকলে জনগণ আবারও জুলাই অভ্যুত্থানের ন্যায় গনআন্দোলনে নামতে বাধ্য হবে।’
এসময় জামায়াতে ইসলামির বগুড়া অঞ্চল পরিচালক প্রফেসর নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *