জয়ের ব্যাপারে আশাবাদী আশফাকুর-সফিউল-রউফ পরিষদ : বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন আজ, দুই প্যানেলে ৯৪ প্রার্থী

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াতের পৃথক প্যানেল
বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন আজ, দুই প্যানেলে ৯৪ প্রার্থী

স্টাফ রিপোটার: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (৩অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার দশম ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে জেলার কলেজশিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা।
সাতক্ষীরা পিএন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে জেলার বিভিন্ন কলেজের মোট ৫৫০ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণের জন্য কেন্দ্রে চারটি বুথ প্রস্তুত করা হয়েছে।
নির্বাচনে মোট ৫৫টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জামায়াত সমর্থিত সম্মিলিত ঐক্য প্যানেল—আশফাকুর-সফিউল-রউফ পরিষদ ৪০টি পদে এবং বিএনপি সমর্থিত সম্মিলিত কলেজ শিক্ষক জোট—খলিল-নূর মোহাম্মদ-ওহাব পরিষদ ৫৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আশফাকুর-সফিউল-রউফ পরিষদ:সম্মিলিত ঐক্য প্যানেলের সভাপতি পদে মো. আশফাকুর রহমান বিপু, সাধারণ সম্পাদক পদে এসএম সফিউল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে মো. আব্দুর রউফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলের সহসভাপতি পদে রয়েছেন মো. আরিফ বিল্লাহ, তপন কুমার রায়, মো. শহিদুল ইসলাম, মো. আজিজুর রহমান ও মো. মশিউল আজম। সহসম্পাদক পদে মো. রুহুল আমিন ও শেখ আবু সাইদ, কোষাধ্যক্ষ পদে বখতিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে মো. আকবর হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. টিপু সুলতান বিশ্বাস, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুহা. ইবাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নূর হোসেন, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে মো. নাজমুস ছায়াদাত, গণসংযোগ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. হুমায়ুন কবির, ক্রীড়া সম্পাদক পদে কাজী তৌহিদুল ইসলাম, মহিলা সম্পাদিকা পদে মোমেনা খানম এবং সহ-মহিলা সম্পাদিকা পদে মাযহুরা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সিদ্দিকুর রহমান, এসএম সহিদুর রহমান, মো. আব্দুল কাদের, মো. মহিদুল ইসলাম, মো. আরশাদ আলী, শেখ মাহাফুজুর রহমান, মো. হাবিবুর রহমান, মো. জাফরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. জাকির হোসেন, ইকবাল আলম, মো. আশিকুর রহমান, মো. আব্দুল কাদের, মো. বাবুল ইসলাম, মো. তৌহিদুর রহমান, জিএম আনিছুর রহমান, মো. মোখলেছুর রহমান, মো. আব্দুল হান্নান, মো. মামুন বিল্লাহ ও আব্দুল হালিম।

অন্যদিকে সম্মিলিত কলেজ শিক্ষক জোট—খলিল-নূর মোহাম্মদ-ওহাব পরিষদে সভাপতি পদে মো. খলিলুর রহমান, সহ-সভাপতি পদে মো. আবুল কালাম, এস.এম. সহিদুল আলম, মো. ওলিউল ইসলাম, শিব পদ গাইন ও মো. আজিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে নূর মোহাম্মদ পাড়, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শাহাদৎ হোসেন, সহ-সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মো. আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক পদে জি.এম. আব্দুল ওহাব, দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে মো. ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাজমুল হক, তথ্য ও পাঠাগার সম্পাদক পদে মো. ইমরুল হোসেন, গণসংযোগ সম্পাদক পদে শেখ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মো. আরিফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আসিফ বায়েজিদ, মহিলা সম্পাদক পদে আাসরিন আক্তার বানু এবং সহ-মহিলা সম্পাদক পদে চম্পা রানী হাজরা প্রার্থী হয়েছেন।
ভোট ঘিরে ব্যাপক আগ্রহ: নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে দুই প্যানেলের প্রার্থী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ভোটার শিক্ষকদের সঙ্গে প্রার্থীদের যোগাযোগ ও মতবিনিময়ে নির্বাচনী পরিবেশ হয়ে উঠেছে প্রাণবন্ত। প্রার্থীরা শিক্ষকসমাজের স্বার্থ সংরক্ষণ, পেশাগত মর্যাদা, অধিকার আদায় এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার নানা প্রত্যাশার কথা তুলে ধরেছেন।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ভোটগ্রহণ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু ও শেষ করতে কেন্দ্র ও বুথগুলো প্রস্তুত রাখা হয়েছে। ৫৫০ জন ভোটারের ভোটে ৫৫টি পদে কারা দায়িত্ব পাচ্ছেন—তা জানতে এখন অপেক্ষা শুধু ভোটগ্রহণ ও ফল ঘোষণার।
জয়ের ব্যাপারে আশাবাদী আশফাকুর-সফিউল-রউফ পরিষদ: নির্বাচনকে সামনে রেখে আশফাকুর-সফিউল-রউফ পরিষদের প্রার্থীরা জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের দাবি, শিক্ষকসমাজের ব্যাপক সাড়া ও সমর্থন তাঁরা পেয়েছেন। নির্বাচনে ভোটাররা তাদের পক্ষে রায় দেবেন বলে প্রত্যাশা করছেন তাঁরা।
প্যানেলের প্রার্থীরা বলেন, শিক্ষকসমাজের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তাঁরা প্রত্যাশা করেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *