আবাদের হাট বাজার কমিটির নির্বাচনে আব্দুল গফফার প্যানেলের সবুজ হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী

সাতক্ষীরা সদর: সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী আবাদের হাট বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আব্দুল গফফার প্যানেলের হেভিওয়েট প্রার্থী মো. সবুজ হোসেন। ৫ অক্টোবর (সোমবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সহ-সাংগঠনিক সম্পাদক পদে (চেয়ার প্রতীক) নিয়ে মো. সবুজ হোসেন পেয়েছেন ৪৫৬ ভোট। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজুর রহমান মানিক  মানিক (ছাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ১০২ ভোট। ফলে বিশাল ব্যবধানে জয়লাভ করেন সবুজ হোসেন। ফলাফল প্রকাশের পর পরই ভোটাররা থাকে ফুল দিয়ে বরণ করে নেন।
নির্বাচন কমিশনার জানান, অত্যন্ত আনন্দঘন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও গণনা শেষ হয়েছে। বিজয়ী প্রার্থীরা বাজারের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *