সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩০০ বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া ও সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩০০ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) থেকে ১৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়। এদিন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ও উপ-অধিনায়ক মেজর শাদমান সাকিব পূজামণ্ডপ পরিদর্শন করে দায়িত্ব পালন বিষয়ে সদস্যদের নির্দেশনা দেন।
বিজিবি জানায়, দুর্গাপূজা নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে যশোর রিজিয়নের আওতাধীন ২২২টি পূজামণ্ডপে প্রায় দুই হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার ৩৩ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *