নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার আলিপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় পুষ্পকাটি ফুটবল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ও আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য জনাব শহীদ হাসান ও উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. শফিকুল ইসলাম।
এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জনাব আল মামুন, মাওলানা আমজাদ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও নির্বাচনী কর্মীরা।
প্রধান অতিথি বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এলাকার মানুষের প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনাগুলোকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরো বলেন, সাহস ও দৃঢ় মনোবল নিয়ে নির্বাচনী ময়দানে সক্রিয় ভূমিকা রাখতে হবে। যেকোনো পরিস্থিতিতে কর্মীদের দায়িত্বশীলতা, ধৈর্য ও সাংগঠনিক শৃঙ্খলার পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
ক্রাইম বার্তা