‘অন্তরঙ্গ ভিডিও’ ছড়িয়ে চাঁদা দাবি: টাকার চুক্তি করতেন পলাতক ছাত্রদল নেত
সাতক্ষীরায় কথিত কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তা
স্টাফ রিপোর্টার: সাত মাস আগে ডিভোর্স হওয়া স্ত্রী আগেই গোপনে স্মার্টফোনে ধারণ করে রেখেছিলেন ইউপি চেয়ারম্যান স্বামীর সঙ্গে কাটানো তার অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও। ডিভোর্স হওয়ার পর স্বামীকে ব্লাকমেইল ও মোটা অংকের অর্থ আদায়ে দাম্পত্য জীবনের সেই অন্তরঙ্গ ভিডিও তুলে দেন চিহ্নিত চাঁদাবাজ ও বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর এবং স্থানীয় ছাত্রদল সভাপতিসহ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের হাতে। আপত্তিকর সেই ভিডিও পুঁজি করে ব্লাকমেইল, ৫ লাখ টাকা চাঁদা দাবি! চাঁদা না দেওয়ায় শেষমেষ ওই জনপ্রতিনিধির নগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় খোদ ছাত্রদল সভাপতি এবং কথিত কনটেন্ট ক্রিয়েটর। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলা। ব্লাকমেইলিংয়ের শিকার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর করা পর্ণগ্রাফি আইনের মামলায় এরইমধ্যে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর ও চিহ্নিত চাঁদাবাজ আব্দুল্লাহ আল মামুনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দেবহাটার সখিপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে চাঁদাবাজ আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ। সে ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। এদিকে মামলার পর থেকে পালিয়েছে সংঘবদ্ধ এ চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা ও মামলার প্রধান আসামি সখিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিসান বাবুল ও অপর আসামি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলীর ডিভোর্সী স্ত্রী জান্নাতুল ফেরদাউস মৌসুমী। পলাতক ছাত্রদল নেতা জিসান বাবুল সখিপুরের মৃত দাউদ গাজীর ছেলে। চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে নুন আনতে পান্তা ফুরানো ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মামুন ৫ আগস্টের পর ঢুকে পড়েন বিএনপির ছায়াতলে। রাতারাতি বনে যান কনটেন্ট ক্রিয়েটর, জিসান বাবুলসহ ছাত্রদল-যুবদলের স্থানীয় কিছু নেতার সাথে গড়ে তোলেন সংঘবদ্ধ এক চাঁদাবাজি চক্র। সড়ক নির্মাণের কাজ থেকে শুরু করে স্কুল-মাদরাসায় নিয়োগ, সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের চিকিৎসক, জনপ্রতিনিধি এমনকি থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের অফিসারদের জিম্মি করেও সীমাহীন চাঁদাবাজি শুরু করে চক্রটি। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেবহাটা উপজেলায় সংঘটিত প্রায় প্রত্যেকটি মব সন্ত্রাস, ভাঙচুর-লুটপাট ও জবরদখলের ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ রয়েছে ছাত্রদল নেতা জিসান বাবুল ও তার নের্তৃত্বাধীন কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। সখিপুরে সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুট ও অগ্নিসংযোগ, ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, এমনকি সাম্প্রতিক সময়ে ফ্যামেলি কার্ড শুমারিতে মেধা তালিকায় নিয়োগপ্রাপ্তদের বাদ দিয়ে ঘুষের বিনিময়ে অযোগ্যদের নাম ঢুকাতে এক বিএনপি নেতার নের্তৃত্বে ইউএনও অফিস ঘেরাও করে মব সৃষ্টি করতেও দেখা যায় ওই ছাত্রদল নেতাকে। একের পর এক অপকর্ম করে ক্ষমতাসীন দলের ভাবমূর্তি ক্ষুন্ন ও জনপ্রিয়তা তলানীতে ঠেকালেও প্রভাবশালী কিছু নেতার শেল্টারে থাকায় ছাত্রদল নেতা জিসান বাবুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়নি বিএনপি। অন্যদিকে, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ওই চাঁদাবাজ চক্রের সদস্য ও ছাত্রদল-যুবদলের ছত্রছায়ায় থাকা কথিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগের শেষ নেই। নির্মাণাধীন সাতক্ষীরা টু মুন্সিগঞ্জ মহাসড়কের ঠিকাদারি প্রতিষ্ঠানকে জিম্মি করে দফায় দফায় চাঁদাবাজি, কালিগঞ্জ এ.আর ক্লিনিকের মালিক ও গাইনী চিকিৎসক ডা. অনন্যা রানী, নলতার শেরে বাংলা ক্লিনিকের মালিক গাইনী চিকিৎসক ডা. তানিয়া সুলতানা, পারুলিয়ার মানহা ক্লিনিকের মালিক মনিরুজ্জামান মুন্নাসহ অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জিম্মি করে চাঁদাবাজির সুষ্পষ্ট অভিযোগ রয়েছে ছাত্রলীগ থেকে ছাত্রদল বনে যাওয়া কথিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ও সংঘবদ্ধ এ চক্রের বিরুদ্ধে। কিছু দিন আগে পারুলিয়ার মানহা ক্লিনিকে চাঁদা নিতে গেলে আব্দুল্লাহ আল মামুনকে ধাওয়া দেয় ক্লিনিক কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও স্থানীয়রা। পরে সেখানেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা তাকে উদ্ধার করে। মামলার বাদি ও ব্লাকমেইলিংয়ের শিকার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলির অভিযোগ, ডিভোর্সের পর সাবেক স্ত্রীর সাথে হাত মিলিয়ে প্রথমে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও হাতিয়ে নেয় ছাত্রদল নেতা জিসান বাবুল ও কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন। তারপর থেকেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে জিম্মি করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে ছাত্রদল নেতা জিসান বাবুল ও আব্দুল্লাহ আল মামুন। মোবাইলে দফায় দফায় ভিডিও ভাইরালের হুমকি, সাথে দরদাম করে ৩ লাখ, শেষে গত ২০ অক্টোবর ১ লাখ টাকা দাবি করে চক্রটি। আলমগীর হোসেন সাহেব আলী আরও অভিযোগ করেন, দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় গত ২৯ অক্টোবর ছাত্রদল নেতা জিসান বাবুল তার ‘সখিপুর ইউনিয়ন ছাত্রদল’ ফেসবুক পেজ ও ১ অক্টোবর কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন তার পেজ থেকে ওই আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। সংঘবদ্ধ এ চাঁদাবাজ চক্রের মুহুর্মুহু হুমকি, চাঁদা দাবির ফোন কনভার্সেনের রেকর্ডিং এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সব প্রমাণ নিয়ে রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করেন বলে জানান ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী। ছাত্রদল নেতা জিসান বাবুলকে গ্রেপ্তার ও পদ থেকে বহিস্কারসহ চাঁদাবাজ চক্রের প্রত্যেকের দৃষ্টান্তমূলোক শাস্তির দাবিও জানান তিনি। সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল আলম কথিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করলেও অজ্ঞাত কারণে বেশি তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন, অনুরোধ করেন ওসি মুহাম্মদ মাসুদুর রহমানের বক্তব্য নিতে। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, কল রিসিভ না করে কেটে দেন ওসি। একবার রিসিভ করলেও বিরক্তি প্রকাশ করে কয়েক সেকেন্ডে ফের কল কেটে দেন। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর রহমানকে ফোন করলে, বিষয়টি বিস্তারিত জেনে তিনি গণমাধ্যমকে জানানোর কথা বলেন।
ক্রাইম বার্তা