সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ডা. আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেছেন স্থানীয় মসজিদের সভাপতি আলহাজ্ব গহর হাজী। জেলা হাফেজ পরিষদের সভাপতি মাওলানা জুলফিকার আলীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মসজিদের ইমাম, আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডা. আবুল কালাম বাবলা বলেন, দ্বীনি শিক্ষা মহান আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত। যারা এ শিক্ষার আলোয় আলোকিত হবে, তারা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পথ খুঁজে পাবে। রাষ্ট্র ও সমাজ গঠনে দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের এ ধরনের প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এখানে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে। বালক ও বালিকা উভয় শাখায় আবাসিক ও অনাবাসিক ব্যবস্থায় শিক্ষার্থী ভর্তি করা হবে। শিশু শ্রেণি থেকে প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২-এর পাশাপাশি নূরানি, নাজেরা, হিফজ ও হিফজ রিভিশন বিভাগে পাঠদানের ব্যবস্থা। মাদ্রাসার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত হাফেজের মাধ্যমে হিফজ শিক্ষা, আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত ক্বারীর মাধ্যমে মাশকের ব্যবস্থা, মনোরম পরিবেশ, স্বাস্থ্যসম্মত খাবার, প্রাথমিক চিকিৎসা এবং এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা।
প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ মাওলানা জুলফিকার আলী জানান, এলাকার শিশু-কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে।

আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
১৩/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *