জেলার খবর

সাতক্ষীরায় যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামালনগর এলাকার যুব জামায়াত নেতা আল মামুনের জানাজায় শোকাবহ ও হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার (২৮ জুলাই) বাদ আসর কামালনগর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। জানাজার আগে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন …

Read More »

সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে

আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ সালের বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে, জনস্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাদের অবসরে পাঠানো হয়েছে …

Read More »

জামায়াতকে ভয় দেখিয়ে লাভ নেই: এমপি মুহাঃ আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে সাতক্ষীরায় ৪৮ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য মানুষ হাত-পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। সেই জেলার মানুষকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। এ জেলার মানুষ ইসলামপ্রিয়। তারা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।” সোমবার (২৭ …

Read More »

 সাতক্ষীরায় এনজিওর আড়ালে ব্যবসা, দ্বৈত নাগরিকত্ব, অর্থ পাচার ও সম্পদের উৎস তদন্তের দাবি

ভারতীয় নাগরিক শম্পা গোস্বামীর বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘প্রেরণা’ পরিচালনার আড়ালে ভারতীয় নাগরিক শম্পা গোস্বামী (ওরফে শম্পা চ্যাটার্জি)-এর বিরুদ্ধে কোটি টাকার অনিয়ম, দ্বৈত নাগরিকত্ব, অবৈধভাবে ব্যবসা পরিচালনা, সরকারি সম্পদ দখল, অর্থ পাচার এবং রাজনৈতিক প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের …

Read More »

হঠাৎ সাতক্ষীরা মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩

সাতক্ষীরা সংবাদদাতা: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শনের পর সাতক্ষীরায় বিভিন্ন অভিযোগে দুই চিকিৎসকসহ তিনজনকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে জেলার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শনকালে এসব নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনের শুরুতে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে …

Read More »

আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস আজ উপকূলের প্রাকৃতিক ঢাল সুন্দরবন রক্ষায় নবায়নের অঙ্গীকার

আবু সাইদ বিশ্বাস: আজ ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস। উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বিশ্বের ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালিত হয়। বিশ্বের বৃহত্তম একক ম্যানগ্রোভ বন সুন্দরবনের দেশ বাংলাদেশে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে। ১৯৯৮ সালের ২৬ জুলাই ইকুয়েডরে ম্যানগ্রোভ বন …

Read More »

নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—আলোচনায় ছয় নাম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে ক্ষমতাসীন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলীয় আলোচনা, সংবিধান সংশোধনের সম্ভাবনা এবং রাজনৈতিক সমঝোতার বিষয় বিবেচনায় নিয়েই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। রাজনীতি বিশ্লেষণ শুক্রবার রাষ্ট্রপতি পদ …

Read More »

গাজী নজরুলকে নিয়ে খণ্ডিত বক্তব্য প্রচারের প্রতিবাদ জানালেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক তাঁর একটি বক্তব্য খণ্ডিতভাবে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, এতে তাঁর বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে এবং তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে তিনি …

Read More »

সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত সন্ধ্যার পর চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরেও নজরদারির ঘোষণা

সাতক্ষীরায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত সন্ধ্যার পর চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরেও নজরদারির ঘোষণা সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ আগামী বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুমালারডাঙ্গি আবাসিক …

Read More »

নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার-ইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও জাতীয় সংসদের স্পিকারের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জুলাই) পাঠানো ওই চিঠিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তের বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিতে দেখা যায়, বৃহস্পতিবার …

Read More »