সারাদেশ

ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে: শহিদুল ইসলাম মুকুল

 আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে আ আশাশুনিতে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা হলে জুলাইয়ের সব শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে: শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, কোনো ফ্যাসিস্ট পালিয়ে …

Read More »

সাতক্ষীরায় আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিয়াসাহেবের ডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আস্ সুন্নাহ একাডেমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ডা. আবুল কালাম বাবলা। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেছেন স্থানীয় মসজিদের সভাপতি আলহাজ্ব গহর হাজী। জেলা হাফেজ …

Read More »

শাস্তি নয়, বিশ্রাম- ‘হেড ডাউন’ পদ্ধতিতে পড়ায় মনোযোগ ফেরাচ্ছে আল-ফুরকান মাদ্রাসা

পঞ্চম শ্রেণির ১৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জনেও আলোচনায় প্রতিষ্ঠানটি আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা : শ্রেণিকক্ষে ছোট ছোট শিক্ষার্থী। কেউ চেয়ারে বসে মাথা নিচু করে আছে, কেউ চোখ বন্ধ করে নিচ্ছে বিশ্রাম। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কোনো কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি শিশুদের জন্য নির্ধারিত বিশেষ …

Read More »

বাঘের থাবা থেকে বাঁচলেও জীবিকার লড়াইয়ে বিপর্যস্ত বাবলু

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে ভেঙেছিল হাতের হাড়; ছয় মাস পর মিলল এক লাখ টাকা ক্ষতিপূরণ সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনের গহিনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন বাবলু গাজী। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। মুহূর্তেই জীবন-মৃত্যুর লড়াই। সঙ্গী মৌয়ালদের চিৎকার আর লাঠিসোঁটার প্রতিরোধে প্রায় ১৫ …

Read More »

ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় ভোমরা স্থলবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতার …

Read More »

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করার মামলায় পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও …

Read More »

সাতক্ষীরায় ৮২ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

সীমান্ত সুরক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান দমন এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে নিজেদের আভিযানিক সফলতা তুলে ধরে প্রেস ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত যশোর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫২ জন আসামিসহ ৮২ কোটি ৩৫ লাখ টাকার বেশি মূল্যের মাদক ও …

Read More »

সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

 ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে। সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত …

Read More »

সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড়দের মাঝে বল ও নেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের রাজ্জাক পার্কে পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত …

Read More »

কেওড়ার প্রাচুর্যে সুন্দরবনে বানরদের যেন উৎসব

আবু সাইদ বিশ্বাস: সুন্দরবনের গাছের ডালে ডালে এখন বানরদের ব্যস্ততা। কারও হাতে কেওড়ার ফল, কেউ আবার ফলের খোঁজে ছুটছে এক ডাল থেকে অন্য ডালে। কখনো ফল নিয়ে কাড়াকাড়ি, কখনো দল বেঁধে ছোটাছুটি। বানরদের এমন চঞ্চলতা আর হৃষ্টপুষ্ট চেহারা দেখে সহজেই বোঝা যায়, সুন্দরবনে চলছে কেওড়া ফলের মৌসুম। ফলে দিনের পর …

Read More »