সারাদেশ

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত)-এর দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাতটা চল্লিশ মিনিটের দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের …

Read More »

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

মুঠোফোনে বাগ্‌বিতণ্ডা ও গালিগালাজের ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা শহরের মুজিব সড়কে আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপির সম্ভাব্য দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ধানবান্ধি ও ভাঙ্গাবাড়ি মহল্লার কিছু বাসিন্দার মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে উভয়পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত …

Read More »

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পুড়িয়ে মারার হুমকি, বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং চাঁদা না দিলে তাঁকে জীবিত পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদ গাজী নামের স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম গোবিন্দ চন্দ্র মণ্ডল (৫৩)। তিনি বাউফল সদর ইউনিয়নের বিলবিলাস …

Read More »

কালীগঞ্জে ভাগ্নেকে বাঁচাতে লাফ দিলো মামা, পানিতে ডুবে প্রাণ গেল দুজনেরই

কালিগঞ্জে মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু মৎস্য ঘেরের পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থী মামা ও ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আবু বক্কর শেখের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, সোনাতলা গ্রামের …

Read More »

সাতক্ষীরায় জামায়াত নেতার ড্রাইভার হত্যার ঘটনায় প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

সাতক্ষীরায় জামায়াত নেতার ড্রাইভার হত্যার ঘটনায় প্রধান আসামি রুবেল গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন   ইসলামিক বক্তা ও লবসা ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান প্রাথী মনোয়র হোসেন মোমিনের ব্যক্তিগত প্রাইভেটকার চালক সুমন হুসাইনকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যার পর পানিতে ডুবিয়ে লাশ গুমের চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী …

Read More »

সাতক্ষীরায় যুবলীগের মশাল মিছিল, ১৪ জনের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেপ্তার-৪

নির্বাচিত সরকারকে বিপর্যস্ত করা ও নিষিদ্ধ ঘোষিত দলের স্বত্ব প্রচার করার করার লক্ষ্যে দা, লাঠি ও মশাল নিয়ে মিছিল করার অভিযোগে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক মিজানুর রহমান মোড়ল ও কেন্দ্রীয় নেতা অহিদ পারভেজসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। …

Read More »

সেভেন আপের বোতলে ছিল ঘাস দমনের ওষুধ, সেবনে ব্যবসায়ীর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাস দমনের ওষুধ (বিষ) ভুলবশত সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার …

Read More »

সেলুনে ঢুকে গুলি-চাপাতি দিয়ে হামলা, পাটালি গ্রুপের ফরহাদ নিহত

কেরানীগঞ্জের আরশিনগরে ফরহাদ হোসেন নামে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’র সদস্যকে গুলি করে ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ৩০ বছর বয়সী ফরহাদ সেলুনে চুল কাটাচ্ছিলেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে আরশিনগর এলাকার রাজ সেলুনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক …

Read More »

ইউপি নির্বাচনের রোডম্যাপ নিয়ে পিছু হটল ইসি

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি), যার প্রথম ধাপ হবে ১২ নভেম্বর। সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, সরকার এ বিষয়ে কিছু জানে না। তিনি বলেন, …

Read More »

সাতক্ষীরার কাশিমাড়ীতে বিএনপির ২৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে বিএনপির ২৪ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামিতে যোগদান করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা আশ্রয়ণ প্রকল্পে ইউনিয়ন জামায়াতে ইসলামির আয়োজনে এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন। ঘোলা ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে তারা দলটিতে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি …

Read More »