কলারোয়ার পাকাপোলে শেখ হাসিনার দেশে ফেরার পোস্টার
কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার সরসকাটি সড়কের পাকাপোলের দেয়ালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তাসংবলিত একটি পোস্টার সাঁটানো হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে সেতুটির দেয়ালে পোস্টারটি দেখা যায়। এতে শেখ হাসিনার ছবি ব্যবহার করে লেখা হয়েছে, ‘জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন স্বাগত ও শুভেচ্ছা’। পোস্টারের নিচে আয়োজক হিসেবে ‘তৃণমূল প্রবাসী জয় বাংলা ফাউন্ডেশন’-এর নাম উল্লেখ রয়েছে। তবে কে বা কারা এবং কখন পোস্টারটি সাঁটিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্রাইম বার্তা