Masonry Layout

ভারতীয় নাগরিকের শরীর থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক …

Read More »

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে ৪৪ জনের মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ …

Read More »

সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে:নিহত ১: আহত অর্ধশতাধিক

সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে:নিহত ১: আহত অর্ধশতাধিক সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লংমার্চফেরত বাস খাদে পড়ে অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর …

Read More »

সাতক্ষীরায় পাসের হার ৪৩.৪৫%, পাস করেনি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা জেলার পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। জেলার ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। শনিবার (৩১ অক্টোবর) যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা যায়। এদিকে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরা …

Read More »

শরীয়তপুরে ডা. শফিকুর রহমান বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে

শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমা এমপি বলেছেন, আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা …

Read More »

সরকারকে চাটুকারদের পরামর্শ না নেওয়ার আহ্বান কর্নেল অলির

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ইউরোপ কিংবা আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন, তার ওপর রাষ্ট্রের সবকিছু নির্ভর করে না। কারণ সেখানে শক্তিশালী ব্যবস্থা বা সিস্টেম রয়েছে। কিন্তু বাংলাদেশে সুনির্দিষ্ট নিয়ম ও কার্যকর ব্যবস্থা না থাকায় বারবার সংকট তৈরি হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় …

Read More »

সরকার একদলীয় বাকশালী কায়দায় ফ্যাসিবাদের দিকে হাঁটছে: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় বাকশালী কায়দায় ফ্যাসিবাদের দিকে হাঁটছে। শেখ হাসিনার স্টাইলে সবকিছু পরিচালনা করে জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে দেওয়া হবে না। এখনো সময় আছে, অধিবেশন ডেকে সংবিধান সংস্কারের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা করার আহ্বান জানান …

Read More »

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়-অমানুষদের জায়গা, এটা একটা সিনিয়র মাদরাসা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এটিকে অমানুষদের জায়গা ও সিনিয়র মাদরাসা হিসেবে আখ্যায়িত করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট এবং ক্যাম্পাসের পরিবেশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এখন আর কারো ভর্তি হওয়া উচিত নয় এবং এখানে শিক্ষকতা …

Read More »

সাতক্ষীরা থেকে ৩০০ যানবাহনে ২০ হাজার নেতাকর্মীর লংমার্চে অংশ নিচ্ছে

উচ্ছ্বাস জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মধ্যে আবু সাইদ বিশ্বাস, শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোটের ডাকা লংমার্চ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সাতক্ষীরা জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবির। জেলা থেকে প্রায় ৩০০টি বাস ও ট্রাকযোগে ২০ হাজারের মতো নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেবেন। জেলার শ্যামনগর থেকে শুরু করে সাতক্ষীরার …

Read More »

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ২

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে। ‎স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা …

Read More »