জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৭০ শতাংশ মানুষের দেওয়া রায় উপেক্ষা করে সরকার একদলীয় বাকশালী কায়দায় ফ্যাসিবাদের দিকে হাঁটছে। শেখ হাসিনার স্টাইলে সবকিছু পরিচালনা করে জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি করতে দেওয়া হবে না। এখনো সময় আছে, অধিবেশন ডেকে সংবিধান সংস্কারের মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় ১১ দলই ঐক্যের লংমার্চের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
উপনির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, উপনির্বাচনে জাল ভোট দেওয়া হয়েছে, প্রিসাইডিং কর্মকর্তার ছবি ছিল না এবং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। দেশকে দলীয়করণ না করে গণমানুষের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
ক্রাইম বার্তা