সাতক্ষীরায় সড়কে প্রাণ গেল তরুণের

সাতক্ষীরায় মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তানভীর আহমেদ শুভ (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শুভ সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকার মোঃ আব্দুর রশীদ ও নাজমা বেগম দম্পতির একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুভ সকালে মোটরসাইকেল যোগে সাতক্ষীরা বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে তার বাইকটি সড়কের ধারে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান শুভ।

নিহত শুভ থানাঘাটা ঈদগাহ মোড়ের ‘শুভ মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী ছিলেন। মাত্র ২০ বছর বয়সী এই তরুণ এলাকায় নম্র, ভদ্র ও সদালাপী হিসেবে সবার কাছে জনপ্রিয় ছিলেন বলে জানা গেছে। তাঁর এই আকস্মিক ও অকাল মৃত্যুতে তার পরিবারসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান সড়ক দুর্ঘটনায় ওই তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করেছে। তিনি আরো এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *