আশাশুনিতে পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ২ কমী গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আনিসুর রহমান ফকিরের ছেলে আওয়ামী লীগ সমর্থক আনোয়ার হোসেন ফকির (৫০) এবং দরগাহপুর ইউনিয়নের শ্রীধরপুর খাসবাগান গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. তছলিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন ফকির আশাশুনি থানার মামলা নম্বর ২৩, তারিখ ২৩ জুন ২০২৬-এর আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তাঁর বিরুদ্ধে মামলাটি করা হয়। অপরদিকে, মো. তছলিম উদ্দিনের বিরুদ্ধে আশাশুনি থানার সিআর মামলা নম্বর ২৬৭/২৬-এ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আশাশুনি থানার নবাগত ওসি শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *