সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরা জেলার আবেদনকারী সাংবাদিকদের ২০২৬-২৭ অর্থবছরের প্রথম কিস্তির আর্থিক সহায়তা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. মইনুল ইসলাম মইন। জেলা তথ্য অফিসের কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পরিচালক (প্রশাসন ও অর্থ) এ. বি. এম. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাতক্ষীরার যাচাই-বাছাই কমিটির সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, নাগরিক নেতা আবুল কালাম বাবলা, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  আব্দুল বারী এবং সিনিয়র সাংবাদিক  আসাদুজ্জামান আসাদ ।
বক্তারা বলেন, সরকার সাংবাদিকদের কল্যাণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সাংবাদিকরা সমাজের আয়না ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও জাতির কল্যাণে তাদের এই বস্তুনিষ্ঠ লেখনী অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে চিকিৎসাসহায়তা ও আর্থিক অসচ্ছলতা বিবেচনায় মোট ১৭ জন সাংবাদিকের হাতে ৭ লাখ ৯০ হাজার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *