জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহা: রবিউল বাশার, পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির আহবায়ক রহমত উল্লাহ পলাশ, বিএনপি নেতা আব্দুর রউফ,, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন প্রমুখ।
সভায় সড়ক-মহাসড়কে শ্রমিকদের চাঁদাবাজি বন্ধ, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, জাকারিয়া হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার, বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ক্রাইম বার্তা