তালায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে নিজের জীবন শেষ করলো এক শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

হৃদয় ওই গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সে হতাশায় ভুগছিল।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জেল হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *