সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদরাসার সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল আলিমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু সাঈদ বিশ্বাস ও প্রভাষক রেজাউল করিম।
বক্তারা বলেন, ৭ নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে তার অস্তিত্ব ও প্রেরণা ফিরে পেয়েছিল। বাকশালের দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে জাতীয় ঐক্য ও স্বাধীনতার চেতনা পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে এ দিনটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম অনুসরণ করে আগামী দিনে একটি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, যারা স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের সমর্থক, তারাই ৭ নভেম্বরের ইতিহাসকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পাঠসহ বিশেষ দোয়া করা হয়।
আবু সাইদ বিশ্বাস
সাতক্ষীরা
৭/১১/২৬
০১৭১২৩৩৩২৯৯
ক্রাইম বার্তা