সাতক্ষীরায় তারেক মঞ্চ শ্যামনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদি

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ রক্সি সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা জাসাস্-এর নিজস্ব কার্যালয়ে তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়।
এ সময় তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মো. মনোয়ার মিয়া ও সদস্য সচিব মো. রফিকুল ইসলামের যৌথ স্বাক্ষরে এই কমিটি অনুমোদিত হয়।
নবগঠিত শ্যামনগর থানা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ হলেন,আহ্বায়ক মো. জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. বেলাল হোসেন, সদস্য সচিব: মো. আরিফুল ইসলাম।
এছাড়াও কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. জাহাঙ্গীর হোসেন (জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক), মো. মনিরুজ্জামান (পৌর আহ্বায়ক), বাপ্পি, মো. হাবিবুল্লাহ, মো. জামির হোসেন, মো. মোমিন, মো. আব্দুর রউফ, মো. আমজাদ হোসেন, মো. ইয়াছিন আলী, মো. আবুল কাশেম, মো. ইব্রাহিম খান, মো. আবু মুছা, আলী হোসেন এবং গোলাম হোসেন স্থান পেয়েছেন। কমিটিতে বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে মোট ৩১ জন সদস্য রাখা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা নেতৃবৃন্দ বলেন, “দেশ ও গণতন্ত্রের স্বার্থে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তৃণমূলে সংগঠনকে আরও সুসংগঠিত করে সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তারেক মঞ্চের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” বক্তারা নতুন কমিটির সকল সদস্যকে সততা ও নিষ্ঠার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *