শ্যামনগরে স্টাফের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তির অর্থ বিতরণ “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে: এমপি গাজী নজরুল

স্টাফরিপোটার: শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এবং সুধীজনের উপস্থিতিতে উিৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় স্টাফের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী নজরুল ইসলাম বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। স্টাফের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।” বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, “মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। শিক্ষা ও চরিত্র গঠন দুই ক্ষেত্রেই শিক্ষার্থীদের সমান গুরুত্ব দিতে হবে।”সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে স্বীকৃতি ও প্রেরণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা যোগায়।” বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সভাপতি মামা কামরুজ্জামান রাসেল, মো. জহুরুল হক আপ্পু, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নূর মোহাম্মদ, ডা. অপূর্ব মজুমদার, মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ আমিরুল ইসলাম, ফারহা দিবা খান সাথী এবং নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। অনুষ্ঠানে মোট ১৪৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুল এবং ১২৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাফের সেক্রেটারি মো. শফিকুল ইসলাম।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *