শ্যামনগরে মাদ্রাসাছাত্র মুহিন নিখোঁজ, থানায় জিডি; সন্ধান চেয়ে পরিবারের আকুতি

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে মুহিন নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শনিবার (১১ জুলাই) আসরের নামাজের পর মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় রোববার (১২ জুলাই) শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, মুহিন উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বাইনতলা গ্রামের রাবেয়া আজিজ তাহফিজুল কুরআন একাডেমি (হাফিজিয়া মাদ্রাসা)-এর শিক্ষার্থী। শনিবার আসরের নামাজ শেষে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ মুহিনের বাড়ি শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামে। তার বাবা মাওলানা মোশাররফ হোসেন।

জিডির আবেদনে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ মুহিন মাদ্রাসার পাশ থেকে পরিবারের অজান্তে হারিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভবিষ্যতের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন করা হয়।

এ বিষয়ে মো. আকরাম হোসেন বাদী হয়ে শ্যামনগর থানায় জিডি করেন। জিডিটি গ্রহণ করেন ডিউটি অফিসার মো. জহিরুল ইসলাম এবং প্রস্তুত করেন এসআই (নিরস্ত্র) চিরঞ্জীত গাইন। পরে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিবারের সদস্যরা জানান, মুহিনের সন্ধানে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হচ্ছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।

যোগাযোগ:
📞 ০১৯৪১-২৪০৩১৭
📞 ০১৯১১-৮৯৮৮৫০

পরিবার ও স্বজনরা মুহিনকে দ্রুত খুঁজে পেতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *