এ বি সিদ্দিক, দেবহাটা ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দেবহাটায় সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগষ্ট) বিকাল ৪টায় সখিপুর মোড়ে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যে গণরায় দিয়েছে, তা যথাযথভাবে বাস্তবায়ন করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। একই সঙ্গে জুলাই গণহত্যায় জড়িতদের দ্রুত, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার জনগণের অধিকার হরণ করার সাহস না পায়।
তিনি আরোও বলেন, জুলাই গণহত্যায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে বিচারের বাইরে থাকতে না পারে। ন্যায়বিচার নিশ্চিত হলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বলেন, নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকলেও গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও আত্মত্যাগ সম্পর্কে জানাতে সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগ বাড়ানোরও আহ্বান জানান তারা।
আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান জানাতে হলে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের ভিত্তিতে একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। তারা রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং আইনের শাসনের মাধ্যমে সকল অপরাধীর বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি গণমিছিল বের করেন। মিছিলটি দেবহাটার সখিপুর মোড় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর ও পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী ও দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

ক্রাইম বার্তা