0-0x0-1-0-{}-0-0#

আশাশুনিতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ নেতার অংশগ্রহণের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল মোল্লার অংশগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে খাজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বাদ আসর উপজেলার কাপসন্ডা মৎস্য সেট প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৫ সেপ্টেম্বর আশাশুনি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে খাজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অহিদুল মোল্লা অংশ নেন। দলের দুঃসময়ে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে আওয়ামী লীগের কোনো নেতাকে বিএনপির মঞ্চে গ্রহণ করা তৃণমূল নেতাকর্মীরা মেনে নেবে না বলেও তারা মন্তব্য করেন। বক্তারা আরও বলেন, বিতর্কিত আওয়ামী লীগ নেতা অহিদুল মোল্লা যাতে বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কর্মসূচিতে খাজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বোরহান উদ্দিন বুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. ইউনুছ আলী। এ সময় বক্তব্য দেন উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মোল্লা, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর সাত্তার গাজী, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ জামাল, ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইবাদুল গাজী ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *