সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০০ সনাতনীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করলেন এমপি মুহা. আব্দুল খালেক

সাতক্ষীরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩০০ সনাতনীর মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করলেন এমপি মুহা. আব্দুল খালে

সাতক্ষীরা সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার অসহায়, দরিদ্র ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সাতক্ষীরা সদরের আয়োজনে এ শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনের সংসদ সদস্য মুহা. আব্দুল খালেক। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। এ সময় বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা পৌর এলাকার  ৬৫ টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে, সাতক্ষীরা সদর উপজেলার অন্যান্য এলাকার ১৭০টি পরিবারে এবং দেবহাটা উপজেলার ৬৫ টি পরিবারের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। এ হিসাবে মোট ৩শটি পরিবারের মাঝে শাড়ি বিতরণের কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ অসহায় ও দুস্থ পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

 

আবু সাইদ বিশ্বাস

সাতক্ষীরা

১৮/১০/২৬

০১৭১২৩৩৩২৯৯

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *