সাতক্ষীরার কলারোয়া রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে মোস্তাক আহমেদ সভাপতি (দৈনিক আমাদের সময়) ও মুহা: আসাদুজ্জামান ফারুকী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি এস,এম জাকির হোসেন ও শামসুর রহমান লালটু, যুগ্ম সম্পাদক মোজাফফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক মোর্তাজা হাসান, প্রচার, ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক মিল্টন কবীর, নির্বাহী সদস্য এস,এম ফারুক, আসাদুজ্জামান আসাদ, ও আহসান উল্লাহ।
দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ক্লাবের ২২ জন সদস্যের মধ্যে ২০ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের দায়িত্ব পালন করেন ক্লাবের উপদেষ্টা তালা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বকর সিদ্দিক। সদস্য সচিব ছিলেন সাতক্ষীরা জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহিল হাবিব ও ক্লাবের সদস্য সানবিম করীম সিয়াম। প্রেসবিজ্ঞপ্তি
ক্রাইম বার্তা