এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, ইউরোপ কিংবা আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন, তার ওপর রাষ্ট্রের সবকিছু নির্ভর করে না। কারণ সেখানে শক্তিশালী ব্যবস্থা বা সিস্টেম রয়েছে। কিন্তু বাংলাদেশে সুনির্দিষ্ট নিয়ম ও কার্যকর ব্যবস্থা না থাকায় বারবার সংকট তৈরি হচ্ছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে ব্যক্তি পরিবর্তনের সঙ্গে রাষ্ট্র পরিচালনার মূল কাঠামো পরিবর্তিত হবে না। কার্যকর ও শক্তিশালী ব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে সংকট থেকে বের হওয়া সম্ভব হবে না। জেলা পরিষদ, ওয়াসা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখল এবং টেন্ডার নিয়ন্ত্রণের সংস্কৃতি চলছে বলে অভিযোগ করেন তিনি। এসব কর্মকাণ্ডের দায় শেষ পর্যন্ত সরকারের ওপরই বর্তাবে। সরকারকে চাটুকারদের পরিহার করে অভিজ্ঞ ও ভালো মানুষের পরামর্শ নেওয়ার আহ্বান জানান অলি আহমদ।
ক্রাইম বার্তা