নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা বাড়াতে সাতক্ষীরায় ভলিবল খেলোয়াড়দের মাঝে বল ও নেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের রাজ্জাক পার্কে পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভলিবল খেলোয়াড় ক্যাপ্টেন আব্দুর রাজ্জাকের হাতে বল ও নেট তুলে দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক।
২ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মাস্টার শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমির মোহাম্মদ জাহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গাজী আব্দুল হাফিজ, ওয়ার্ড সেক্রেটারি হাফেজ বিলাল হোসেন, ওয়ার্ড টিমের সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও মো. আহসান হাবীবসহ স্থানীয় নেতাকর্মী ও ভলিবল খেলোয়াড়েরা।
আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়াচর্চার পরিবেশ গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্রাইম বার্তা