সব খবর

আশাশুনি-কালিগঞ্জের রাস্তাঘাট ও বাজারের উন্নয়নে নতুন দিগন্ত এমপির ডিউ লেটারে ১০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ

স্টাফ রিপোটার: সাতক্ষীরা-৩ (আশাশুনি ও কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং ডিউ লেটার এর সফল বাস্তবায়নের ফলশ্রুতিতে তাঁর নির্বাচনী এলাকায় রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট ও হাটবাজার সংস্কারের জন্য ১০ কোটি টাকার বিশেষ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়েছে। গত …

Read More »

শাস্তি নয়, বিশ্রাম- ‘হেড ডাউন’ পদ্ধতিতে পড়ায় মনোযোগ ফেরাচ্ছে আল-ফুরকান মাদ্রাসা

পঞ্চম শ্রেণির ১৩ শিক্ষার্থীর বৃত্তি অর্জনেও আলোচনায় প্রতিষ্ঠানটি আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা : শ্রেণিকক্ষে ছোট ছোট শিক্ষার্থী। কেউ চেয়ারে বসে মাথা নিচু করে আছে, কেউ চোখ বন্ধ করে নিচ্ছে বিশ্রাম। বাইরে থেকে দেখলে মনে হতে পারে, কোনো কারণে তাদের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এটি শিশুদের জন্য নির্ধারিত বিশেষ …

Read More »

বাঘের থাবা থেকে বাঁচলেও জীবিকার লড়াইয়ে বিপর্যস্ত বাবলু

সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে ভেঙেছিল হাতের হাড়; ছয় মাস পর মিলল এক লাখ টাকা ক্ষতিপূরণ সাতক্ষীরা সংবাদদাতা: সুন্দরবনের গহিনে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন বাবলু গাজী। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। মুহূর্তেই জীবন-মৃত্যুর লড়াই। সঙ্গী মৌয়ালদের চিৎকার আর লাঠিসোঁটার প্রতিরোধে প্রায় ১৫ …

Read More »

উপকূলজুড়ে সংকটে ২২ শহর: সাতক্ষীরায় বাড়ছে বাস্তুচ্যুত মানুষের চাপ

আজ ১২ নভেম্বর উপকূল দিবস: রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: একদিকে নদীর ভাঙন, অন্যদিকে লবণাক্ত পানির আগ্রাসন। কোথাও ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বসতভিটা বিলীন হচ্ছে, কোথাও সুপেয় পানির জন্য মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে মানুষকে। জীবিকার পথ সংকুচিত হয়ে আসায় অনেকে পৈতৃক ভিটা ছেড়ে ছুটছেন শহরের দিকে। কিন্তু সেখানেও …

Read More »

গাজী নজরুলের এমিপ পদ বিলুপ্তির দাবিতে ৩ দিনের গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলুপ্তি এবং আসনটিতে উপনির্বাচনের দাবিতে তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে সচেতন নাগরিক সমাজ। আগামী ১৩, ১৪ ও ১৫ নভেম্বর শ্যামনগরের ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৮টি ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হবে। বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টায় শ্যামনগর …

Read More »

ভোমরা সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ ছাত্রলীগ-যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ঢালিপাড়া (সফির বাঁশতলা) এলাকায় ভোমরা স্থলবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ পুঁটির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলীপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতার …

Read More »

আশি পেরিয়েও বইয়ের সঙ্গেই জীবন কাটে আলহাজ মাওলানা আফসার উদ্দিনের

ইমামতি, শিক্ষকতা ও ইসলামের খেদমতে কেটেছে জীবনের দীর্ঘ সময় আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: বয়স আশি পেরিয়েছে। জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখন চাইলেই কাটাতে পারেন অবসর সময়। সন্তানদেরও ইচ্ছা, বাবা এবার বিশ্রাম নিন। কিন্তু বইয়ের প্রতি ভালোবাসা আর জ্ঞানচর্চার নেশা যাঁকে আজও ঘরে বসিয়ে রাখতে পারেনি, তিনি আলহাজ মাওলানা আফসার …

Read More »

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, সাবেক পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে গুরুতর আহত করার মামলায় পুলিশের সাবেক তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মঙ্গলবার (১০ নভেম্বর) সাতক্ষীরার নারী ও …

Read More »

সাতক্ষীরায় অন্নকূট মহোৎসব, ইসকন মন্দিরে হাজারো ভক্তের সমাগম

 ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরায় শ্রীশ্রী গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) শহরের পুরাতন সাতক্ষীরা শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ইসকন মন্দিরে দিনব্যাপী এ আয়োজনে হাজারো ভক্তের সমাগম ঘটে। সকালে হরিনাম সংকীর্তন ও ভজনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পূজা-অর্চনা অনুষ্ঠিত …

Read More »

শ্যামনগরের ৭৫টি খাল দখলমুক্ত ও ইজারা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অবৈধ বাঁধ-নেটপাটা অপসারণ করে স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতের আহ্বান

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সব খাল অবৈধ দখল, অনিয়মিত লিজ ও বন্দোবস্ত এবং অবৈধ বাঁধ ও নেট-পাটামুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন শ্যামনগর উপজেলা এডভোকেসি গ্রুপের সদস্যরা। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা জেলা সদরের রয়েল প্লাস কনভেনশন হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো …

Read More »