TimeLine Layout

August, 2026

  • 15 August

    কালিগঞ্জে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

    প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক মারা গেছেন। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা। তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারীম্যান হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা …

    Read More »
  • 15 August

    এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে গণঅধিকারের হামলা, আহত ১০

    কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা চালিয়েছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। পরে ঘণ্টাব্যাপী চলা দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের বাড়িতে ঢোকার সময় আমির হামজার গাড়িতে হামলা করা …

    Read More »
  • 15 August

    ভোমরায় বিজিবি-বিএসএফ-ব্যবসায়ীদের মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়

    ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতা এবং সীমান্তরক্ষী বাহিনীর …

    Read More »
  • 15 August

    রামিসা হত্যা দুই আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টের তালিকায়

    রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটি রোববারের (১৬ আগস্ট) কার্যতালিকায় ২২ নম্বর ক্রমিকে রয়েছে। …

    Read More »
  • 15 August

    ৩২ নম্বরে ফুল দিতে এসে আটক কে এই যুবক

    রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে আটক হয়েছেন অর্ণব দাস (৩৭) নামে এক যুবক। পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠন যুবলীগের কর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুল দিতে এসেছিলেন। তবে, আটক অর্ণব দাস বলছেন, তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তিনি রাজধানীতে একটি স্কুলের …

    Read More »
  • 14 August

    একযোগে বাধ্যতামূলক অবসরে ৪৯ পুলিশ পরিদর্শক

    বাংলাদেশ পুলিশের ৪৯ পরিদর্শককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠালো সরকার। তাদের বেশির ভাগই আওয়ামী লীগ শাসনামলে বিভিন্ন থানার ওসিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে …

    Read More »
  • 14 August

    তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদল সভাপতির বার্তা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় দীর্ঘ সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর …

    Read More »
  • 14 August

    তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর এবার ছাত্রদল সেক্রেটারির বার্তা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর দল ও সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে ফেসবুকে আবেগঘন বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। দীর্ঘ সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্ব, ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক …

    Read More »
  • 13 August

    সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, থানা ঘেরাও করে ওসির পদত্যাগ দাবি

    আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার (১৩ …

    Read More »
  • 13 August

    রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে ৩টি মনোনয়নপত্র জমা

    রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানান। ইসি সিনিয়র সচিব বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়া ৩টি মনোনয়নপত্রের মধ্যে একটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের পক্ষে …

    Read More »