Oplus_131072

 শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

প্রতিনিধি সংবাদদাতা:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ২৩ অক্টোবর শুক্রবার বাংলাদেশের সপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম চলবে। বন্ধের এই সময়ে দু’দেশের পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।

ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে একটি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা  জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে একটি পত্রের মাধ্যমে অবহিত করেছেন ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। এছাড়া পরের দিন ২৩ অক্টোবর শুক্রবার আমাদের দেশের সপ্তাহিক সরকারি ছুটি থাকায় আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের কার্যক্রম শুরু হবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক সজিব বালা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও  ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

ভোমরা কাস্টমসের সহকারি কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তেই শনিবার ১৭ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট ৭ দিন এ বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

 

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *