0-0x0-0-0-{}-0-0#

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া ফুটবল ময়দানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই খেলায় সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা ফুটবল একাদশ এবং স্কুল বিভাগ মুখোমুখি হয়। ৪০ মিনিটের নির্ধারিত সময়ের খেলায় স্কুল বিভাগকে ২-০ গোলে পরাজিত করে সদর পূর্ব থানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রানার্সআপ হয় স্কুল বিভাগ।

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

‎প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এক বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে প্রস্তুত হতে হবে। খেলাধুলা তরুণদের যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে, তেমনি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদদের স্বপ্নের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সততা, দক্ষতা ও নৈতিকতার সাথে একযোগে কাজ করে যেতে হবে।”
‎‎খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন।

‎পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না এবং সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইনসহ বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

‎উক্ত ম্যাচে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা। সহকারী লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং সদর উত্তর থানা সেক্রেটারি আবু তাহের।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *