স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের তৃতীয় তলায় লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুস সাত্তার। সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন সভা সঞ্চালনা করেন। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। আলোচনা সভায় সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
ক্রাইম বার্তা