আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি গ্রেপ্তার

আশাশুনি প্রতিনিধি।।আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আব্দুল মজিদ ঢালী (৪০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল মজিদ ঢালী উপজেলার প্রতাপনগর ইউনিয়নের চাকলা গ্রামের আবু হানিফ ঢালীর ছেলে। তিনি আশাশুনি থানার মামলা নং-২৩ (২৩ জুন ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন,২০০৯-এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার মামলার আসামি।
পুলিশ জানায়,গ্রেপ্তারের পর তাকে রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

About news-admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *