সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

সাতক্ষীরায় ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড় এলাকায় চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (যুবক) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাতে প্রাণিসম্পদ হাসপাতাল …

Read More »

আজ সাতক্ষীরা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-খুলনা-৫৫০)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে শ্রমিকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত …

Read More »

জয়ের ব্যাপারে আশাবাদী আশফাকুর-সফিউল-রউফ পরিষদ : বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন আজ, দুই প্যানেলে ৯৪ প্রার্থী

জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও জামায়াতের পৃথক প্যানেল বাকশিস সাতক্ষীরা জেলা শাখার নির্বাচন আজ, দুই প্যানেলে ৯৪ প্রার্থী স্টাফ রিপোটার: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার (৩অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার দশম ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬। নির্বাচনকে ঘিরে জেলার কলেজশিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে …

Read More »

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ফল ঘোষণা: সভাপতি রওশন, সম্পাদক রজব

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে বিরতিহীন ভোট গ্রহণ চলে। এতে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১২৩ জন নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে গভীর রাতে প্রধান …

Read More »

গুড়পুকুর মেলা কীভাবে এলো এক পুকুর ঘিরে শত বছরের লোককথা

আবু সাইদ বিশ্বাস: পুকুরের নামেই মেলার নাম। সাতক্ষীরার পলাশপোল এলাকায় ঐতিহাসিক একটি পুকুরকে ঘিরেই এ মেলার আয়োজন। পুকুরটির নাম গুড়পুকুর। আর সেই নাম থেকেই মেলার নাম হয়েছে গুড়পুকুরের মেলা। মেলাটির বয়স ঠিক কত বছর, তার নির্ভরযোগ্য লিখিত দলিল এখনো পাওয়া যায়নি। অতীতেও এ মেলা নিয়ে তেমন ধারাবাহিকভাবে লেখালেখি হয়নি। ফলে …

Read More »

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন মালেক গাজী

সাতক্ষীরা প্রতিনিধি: হাইকোর্টের আদেশে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী পুনরায় দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব নেন। বিদ্যালয়ে পৌঁছে সহকারী প্রধান শিক্ষক মো. সেলিমুল ইসলামকে হাইকোর্টের আদেশের কপি দেখান মালেক গাজী। পরে প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ …

Read More »

অল্পবয়সী মেয়েদের স্মার্টফোন ব্যবহার নিয়ে জেলা প্রশাসকের সতর্কতা

ফুয়াদ আল আবরার “আপনারা আপনাদের অল্পবয়সী মেয়েদের হাতে স্মার্টফোন কিনে দিয়ে তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন”—অভিভাবকদের উদ্দেশে এমনই হুঁশিয়ারি ব্যক্ত করেছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার :আজিজ। কলারোয়ায় কৈশোরীদের সুরক্ষা ও সচেতনতামূলক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলারোয়ার ভাদিয়ালী …

Read More »

সাতক্ষীরায় ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে, আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত …

Read More »

পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার

পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার সাতক্ষীরা সংবাদদাতা: বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক এক আসামি গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর তাঁর সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ৫৪ কিলোমিটার এলাকায় জনবল ও টহল …

Read More »

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর মামলায় কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর)ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির …

Read More »