সাতক্ষীরা

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিয়ে সাংবাদিকদের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরির বিষয়ে সাতক্ষীরায় তিন দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। আর্থ জার্নালিজম নেটওয়ার্কের আয়োজনে ২৭ অক্টোবর শুরু হওয়া এ কর্মশালা বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ হয়। সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরার …

Read More »

জাতীয় বাজেটে সাতক্ষীরার জন্য বিশেষ বরাদ্দের দাবি

প্রথম আলো ও একশনএইডের সংলাপ নিরাপদ পানি ও টেকসই বেড়িবাঁধ চান সাতক্ষীরার নাগরিকেরা স্টাফ রিপোটার: সুপেয় পানির সংকট নিরসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, জলাবদ্ধতা দূর করা এবং নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনতে জাতীয় বাজেটে সাতক্ষীরার জন্য বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, সাতক্ষীরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও উপকূলীয় …

Read More »

খোলপেটুয়ার গ্রাসে ৩০০ ফুট বেড়িবাঁধ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীর ভয়াবহ ভাঙনে প্রায় ৩০০ ফুট বেড়িবাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের আঘাতে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিভাগ-২-এর আওতাধীন ৭/১ পোল্ডারের বাঁধে এ ভাঙন দেখা দেয়। এতে বন্যতলা গ্রামসহ পার্শ্ববর্তী …

Read More »

নোনা জলে মানচিত্র হারাচ্ছে উপকূল

সাতক্ষীরার উপকূলীয় জনপদের জীবন থেকে স্বজন হারানোর বেদনা এবং গ্রাম ছেড়ে শহরমুখী বাস্তুচ্যুতির হৃদয়বিদারক চিত্রের মধ্য দিয়ে শুরু হয় এই পর্ব। ভৌগোলিক নাজুকতা, নদীভাঙন ও লবণাক্ততার কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে এখানকার মানচিত্র। জলবায়ু উদ্বাস্তু মানুষের এই স্রোত এবং অরক্ষিত ভূগোলের বাস্তবতায় দাঁড়িয়ে আজ উপকূলের মানুষ স্থায়ী টেকসই বাঁধ ও দীর্ঘমেয়াদী …

Read More »

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক: সাতক্ষীরা জামায়াতের আমীর

পল্টন ট্র্যাজেডির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা ফ্যাসিস্টদের সংগঠক। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই ব্যাপক হত্যাকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে …

Read More »

লগি-বৈঠার আঘাতে নিহতদের স্মরণ করলেন সাতক্ষীরা জেলা আমীর শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিকেলে বিক্ষোভ

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে তিনি নিহতের স্মরণ করেন। তিনি বলেন, ২০০৬ সালের জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষে ২৮ অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন …

Read More »

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে শহরের পরিবহন কাউন্টার ও মাওয়া চাইনিজ রেস্তোরাঁ সংলগ্ন স্থানে এ উপলক্ষে এক সুবিশাল সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রঙিন বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা …

Read More »

খলিষখালীতে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

বেলাল হোসেন: খলিষখালি প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের মঙ্গলানন্দকাটি পশ্চিমপাড়া জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টায় এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এতে খলিষখালী ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার শহিদুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আহসান হাবিবের …

Read More »

সাতক্ষীরা আদালতে পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামির

সাতক্ষীরায় আদালতে শুনানি চলাকালে পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন আসামি রেজাউল ইসলাম (৪৮)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম বিলাস মণ্ডলের আদালতে এ ঘটনা ঘটে। তবে জুতা ওই পুলিশ কর্মকর্তার গায়ে লাগেনি। রেজাউল ইসলাম কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত বরকতুল্লার ছেলে। সাতক্ষীরা আদালত পুলিশের পরিদর্শক …

Read More »

শ্যামনগরে বিষাক্ত অ্যালকোহল পানে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগরে দুর্গাপ্রতিমা বিসর্জন দেখতে গিয়ে বিষাক্ত অ্যালকোহল পান করার চার দিন পর দীপুরাজ হাউলি (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাত ১১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীপুরাজ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের আড়পাঙাশিয়া গ্রামের গৌতম হাউলির ছেলে। …

Read More »