সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াতের এক নেতাকে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত মুজিবুর রহমান ঢালী (৬০) শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় উপজেলা জামায়াত বিক্ষোভ মিছিল …
Read More »Blog Layout
সাতক্ষীরার কালিন্দীতে মাছ ধরতে গিয়ে এক জেলে নিখোঁজ
জেলার কালিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত নদী কালিন্দীতে মাছ ধরতে গিয়ে পিয়ার আলী গাজী নামে গতকাল বৃহস্পতিবার এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার সকাল থেকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারে কার্যক্রম চালাচ্ছেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে মথুরেশপুর ইউনিয়েনের বসস্তপুর ওয়াপদা পাড় সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরার সময় …
Read More »ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ৩১ জুলাই, ২০২৬(বাসস) : ছুটির দিনে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি একথা জানান। তিনি জানান, আজ শুক্রবার বিকালে রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিস্কার-পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। ৬টা ১০ মিনিটের …
Read More »তালার মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এমপি ইজ্জত উল্লাহর আর্থিক সহায়তা প্রদান
তালার মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এমপি ইজ্জত উল্লাহর আর্থিক সহায়তা প্রদান নিজস্ব প্রতিবেদক, তালা (সাতক্ষীরা):সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আর্থিক সহায়তা প্রদান করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের …
Read More »ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার; সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা
ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ উদ্ধার; সাতক্ষীরা সীমান্তে চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩১ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালিত …
Read More »শ্যামনগরে বিএনপি কর্তৃক জামায়াত নেতাকে পিটিয়ে আহত, প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন জামায়াতের নেতা মুজিবুর রহমান ঢালী (৬০)-কে পথরোধ করে লোহার রড ও পাইপ দিয়ে মারধর করেছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত বিক্ষোভ …
Read More »ভারতে বসে রাজনীতি করতে পারবেন না হাসিনা, মোদির স্পষ্ট বার্তা
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না হাসিনা, মোদির স্পষ্ট বার্তা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের একটি স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এ তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক …
Read More »সাতক্ষীরা পৌরসভায় ঠিকাদারের অবহেলায় ঝুঁকিতে সড়ক ও বাসাবাড়ি
আবু সা¦দি বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ড্রেন ও সড়ক সংস্কারকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলায় পথচারীসহ স্থানীয় বাসাবাড়ি ঝুঁকিতে পড়েছে। ড্রেন খননের কারণে বেশ কয়েকটি বাড়ির প্রাচীর, রান্নাঘর ও সীমানা গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথায় বাধ্য হয়ে বাঁশ ও খুঁটি দিয়ে প্রাচীর ঠেকিয়ে রাখা হয়েছে, আবার যাতায়াতের জন্য বাসিন্দাদের ব্যবহার করতে …
Read More »এমপি গোলাম রসুলের বাসভবন পরিদর্শন করলেন গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের মনিহারস্থ নীলগঞ্জ প্রফেসর পাড়ার বাসভবন পরিদর্শন করেছেন। শুক্রবার(৩১ জুলাই) শহরের ৮৮/৪ নীলগঞ্জ, নড়াইল রোডের বাসভবনে গিয়ে তারা সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে খোঁজখবর নেন এবং …
Read More »দৃষ্টিশক্তি হারানোএনসিপির আলিফকে দেখতে হাসপাতালে ডা. শফিকুর রহমান
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ছাত্রদল সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে এক চোখের দৃষ্টিশক্তি হারানো কিশোর আলিফ চৌধুরীকে দেখতে আজ শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত ডা. শফিকুর রহমান এমপি। …
Read More »
ক্রাইম বার্তা