TimeLine Layout

November, 2026

  • 4 November

    শ্রীপুরে শ্রমিক হত্যার বিচার দাবি জামায়াত আমিরের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে স্বল্প বেতনে শ্রমিকদের জীবনযাপন অসম্ভব

    দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই কঠিন সময়ে স্বল্প বেতনে পোশাক শ্রমিকদের পক্ষে বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংকট নিরসনে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে শ্রমিকদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। …

    Read More »
  • 4 November

    বাইক কেনার আগ্রহ দেখিয়ে প্রতারণা, সাতক্ষীরায় ট্রাফিক পুলিশের ছেলেকে গণপিটুনি

    সাতক্ষীরায় ফেসবুকে মোটরসাইকেল কেনার আগ্রহ দেখিয়ে চালিয়ে পরীক্ষা করার কথা বলে বাইক নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক কিশোরকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের এপেক্স জুতার শোরুমের সামনে এ ঘটনা ঘটে। আটক কিশোরের …

    Read More »
  • 4 November

    আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম

    ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজ্য সরকার। ধুবড়ি জেলার আলমগঞ্জে সরকারি জমি থেকে প্রায় ৭৫০টি বাঙালি মুসলিম পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এতে চার হাজারের বেশি মানুষ একদিনে বসতভিটা হারিয়ে গৃহহীন হয়ে পড়েছেন। গত রোববার (১ নভেম্বর) বিজেপিশাসিত আসামের ধুবড়ি জেলার ৯ নম্বর ব্লকের প্রায় ৬৫০ …

    Read More »
  • 4 November

    আশাশুনিতে বেতনা নদীর মাটি বিক্রির অভিযোগ, হুমকিতে বাঁধ ও সড়ক

    আশাশুনি: আশাশুনি উপজেলার নওয়াপাড়ায় বেতনা নদী খননের পর পাড়ে স্তূপ করে রাখা মাটি অবাধে কেটে বিক্রির অভিযোগ উঠেছে। ভলগেট (বাল্কহেড) ও ট্রলিযোগে এসব মাটি বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। এতে নদীর পাড় ও বাঁধের নিরাপত্তা হুমকির মুখে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি সড়ক। স্থানীয় সূত্রে জানা গেছে, বেতনা নদী খননের পর …

    Read More »
  • 4 November

    দৈনিক সাতক্ষীরা খবর’-এর যাত্রা

    সংবাদদাতা: বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’। বুধবার (৪ নভেম্বর) সাতক্ষীরা শহরের তুফান কনভেনশন সেন্টারে পত্রিকাটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মীর আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল …

    Read More »
  • 4 November

    সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধনে ছাত্রশিবিরের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

    মাসুদ রানা:সাতক্ষীরার আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ‎বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয় ‎অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর …

    Read More »
  • 3 November

    ভারতীয় নাগরিকের শরীর থেকে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

    সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক ভারতীয় নাগরিকের শরীরের অভ্যন্তরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা। এ ঘটনায় ওই ভারতীয় নাগরিককে আটক …

    Read More »
  • 3 November

    ২২ বছরে দৈনিক আলোর পরশ, প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা

    স্টাফ রিপোটার: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পাঠকের আস্থা অর্জনের ধারাবাহিকতায় ২১ বছর পেরিয়ে ২২তম বছরে পদার্পণ করেছে সাতক্ষীরার পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক আলোর পরশ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে মিলিত হন রাজনৈতিক নেতা, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা। আনন্দঘন পরিবেশে …

    Read More »
  • 1 November

    সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫ পদে ৪৪ জনের মনোনয়নপত্র জমা

    নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা এসব মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচনে সভাপতি পদে ৬ জন, সহসভাপতির দুটি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সম্পাদক পদে ৪ জন, কোষাধ্যক্ষ পদে ৩ …

    Read More »

October, 2026

  • 31 October

    সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে:নিহত ১: আহত অর্ধশতাধিক

    সাতক্ষীরায় লংমার্চফেরত বাস খাদে:নিহত ১: আহত অর্ধশতাধিক সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজারসংলগ্ন সড়কে লংমার্চফেরত বাস খাদে পড়ে অর্ধশতাধিক আহত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর …

    Read More »