TimeLine Layout

November, 2026

  • 16 November

    তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২

    তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: মোঃতরিকুল ইসলাম সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে তাঁর স্ত্রীর কাছে মুক্তিপণ দাবির অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা …

    Read More »
  • 16 November

    সাতক্ষীরায় ৬৯ শতাংশ পরিবারই পৌরসভার সুপেয় পানির বাইরে

    দুর্গন্ধ ও ময়লাযুক্ত পানিতে ভোগান্তি আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার সরবরাহ করা পানিতে দুর্গন্ধ, ময়লা, এমনকি কেঁচোও পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন গ্রাহকেরা। ফলে পান করা তো দূরের কথা, দৈনন্দিন কাজেও এ পানি ব্যবহার করতে অনীহা বাড়ছে। বাধ্য হয়ে অনেক পরিবারকে খাবার ও রান্নার জন্য প্রতি মাসে দেড় থেকে …

    Read More »
  • 16 November

    সাতক্ষীরায় তারেক মঞ্চ শ্যামনগর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদি

    সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়স্থ রক্সি সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা জাসাস্-এর নিজস্ব কার্যালয়ে তারেক মঞ্চ সাতক্ষীরা জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দের …

    Read More »
  • 16 November

    কালিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আটক, ছাড়াতে ম্যাজিস্ট্রেটের ফোন!

    কালিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি আটক, ছাড়াতে ম্যাজিস্ট্রেটের ফোন! ক্রাইম রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তারালী ইউনিয়ন শাখার সভাপতি সরদার আশরাফুলকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ নভেম্বর বিকেল ৪টার দিকে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল তাঁকে আটক করে। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানা গেছে। এ ছাড়া চাঁদাবাজি, অপহরণ, …

    Read More »
  • 16 November

    স্বপ্নের পথে আমায়ার প্রতিদিনের সংগ্রাম

    চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় আসা, সংসারের কাজ সামলে পড়াশোনা—দাখিলে ভালো ফল করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন তার   বিশেষ প্রতিবেদন সাতক্ষীরা শহরের ইটাগাছায় অবস্থিত আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা। প্রতিদিন সকালে এই মাদ্রাসায় ছুটে আসে অসংখ্য ছাত্রী। কারও পথ অল্প, কারও একটু দীর্ঘ। কিন্তু ছাত্রী আমায়া খাতুনের কাছে মাদ্রাসায় …

    Read More »
  • 15 November

    সাতক্ষীরায় কাফনের কাপড় গায়ে তরুণদের ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’

    বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) বাংলাদেশের ন্যায্য দাবি জোরালোভাবে তুলে ধরার আহ্বানে সাতক্ষীরায় ব্যতিক্রমী ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণসায়ের খালপাড়ে এ প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক ভুক্তভোগী …

    Read More »
  • 15 November

    সহকর্মীদের লাশ আর ২১টি মামলার জালে বন্দি শিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিনের জীবনের কঠিন অধ্যায়

    সহকর্মীদের লাশ আর ২১টি মামলার জালে বন্দি শিবিরের সাবেক জেলা সভাপতি রুহুল আমিনের জীবনের কঠিন অধ্যায় # গ্রেপ্তার, কারাবাস আর পালিয়ে বেড়ানোর দিনগুলো সাতক্ষীরার শিবির নেতা রুহুল আমিনের হৃদয়বিদারক স্মৃতিচারণ খুলনা রোড মোড় থেকে আটক, ৩ দিন পর অস্ত্র হাতে ধরিয়ে প্রেসব্রিফিং আবু সাইদ বিশ্বাস: দীর্ঘ ১৫ বছরের রাজনৈতিক দুঃসময়, …

    Read More »
  • 15 November

    লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর

    ফ্যাসিস্ট, পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি …

    Read More »
  • 15 November

    শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

    জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শকে উদ্ভট আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে একসময় পুনর্বিচারের বিধান থাকলেও তিন দেশেই …

    Read More »
  • 15 November

    এসপি জাহাংগীরের ৪ দিনের রিমান্ড

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাংগীর আলমকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, শনিবার দিবাগত রাতে এসপি জাহাংগীর আলমকে গ্রেফতার করে …

    Read More »